চট্টগ্রামে চালু হলো আইএসপিএবি’র নিক্স পপ

২৫ নভেম্বর, ২০২৩ ১২:১৭  

দেশজুড়ে দ্বিগুণ গতির নিরবিচ্ছন্ন ও সুরক্ষিত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে রাজধানী ঢাকা  ও খুলনার পর শিল্প নগরী চট্টগ্রামে স্থাপিত হয়েছে আইএসপিএবি-নিক্স এর আঞ্চলিক পপ"। বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স ইন্টারনটে এক্সচেঞ্জ ট্রাস্টের আয়োজনে শুক্রবার (২৪ নভেম্বর, ২০২৩) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেল চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করেন আইএসপিএবির সভাপতি মো: ইমদাদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিটি, চট্টগ্রাম বিভাগের উপস্থিত সকল আইএসপিএবির সদস্য ও আইবিপিসিকে কৃতজ্ঞতা জানিয়ে ইমদাদুল হক বলেন, আমাদের নির্বাচনী ইস্তাহার অনুযায়ী সদস্যদের সহযোগিতায় আইএসপিএবির স্থায়ী অফিস করেছি। রাজধানীতে মহাখালি, মতিঝিল, ধানমন্ডি ও মিরপুরে চারটি পপ ও খলনা বিভাগীয় পপ স্থাপন করায় এরই মধ্যে ১১০ জিবিপিএস ট্রাফিক পেয়েছি। আমরা আশা করি আইবিপিসির সহযোগীতায় আগামী মাসের মধ্যে আমরা ময়মনসিংহ ও বগুড়াতে প্রয়োজনীয় নিক্স পপ স্থাপন করতে পারব ।

তিনি বলেন, আমরা ডেটা ভিত্তিক সভ্যতায় যাচ্ছি। তাই ডেটার মহাসড়ক তৈরি করতে না পারলে ডেটা সভ্যতা গড়ে তোলা সম্ভব হবে না। সেই লক্ষ্যে আইএসপিএবি নিক্স দেশের মধ্যে একটি শক্তিশালী ও টেকসই মহাসড়ক তৈরি করছে। এর প্রশস্ততা, মসৃণ ও সহজলভ্যতার ওপর ভিস্তি করেই তৃণমূলেও উচ্চগতির সুরক্ষিত ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তার লাভ করবে । নিক্স এর মাধ্যমেই আইএসপি ইন্ড্রাষ্ট্রির চেহারা পরিবর্তন হবে বলে আমরা মনে করি। এটা স্মার্ট বাংলাদেশ এর ব্যাকবোন হিসেবে কাজ করবে। সঠিক নেতৃত্বের মাধ্যমে সরকারের বিভিন্ন পলিসিতে অংশগ্রহন করে আইএসপি ইন্ড্রাষ্টিকে শক্তিশালী করার কথা বলেন।

তাছাড়া চট্টগ্রাম বিভাগের আইএসপিদের দাবি অনুযায়ী যদি আবার নির্বাচিত হই তা হলে আগামী দুই বছরের মধ্যে চট্টগ্রাম বিভাগে একটি স্থায়ী অফিস করার জন্য আশ্বাস প্রদান করেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহব্বায়ক রাজিব শাহরিয়া রুবেন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ‘দেশের টাকা দেশে রাখুন আইএসপিএবির সঙ্গে ধাকুন’ শ্লোগান দিয়ে আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ বলেন, স্বাচ্ছন্দে নিরাপদে ইন্টারনেট ব্যবসা পরিচালনার ক্ষেত্রে লোকাল ডাটা লোকাল রাখুন আইএসপিএবি নিক্স  এ সংযুক্ত থাকুন।

আইএসপিএবি নিক্স উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইএসপিএবির যুগ্ন সম্পাদক মোহাম্মদ এ কাইয়ুম রাশেদ, আইএসপিএবি ট্রেজারার মো: আসাদুজ্জামান সুজন, আইএসপিএবির পরিচালক মাহবুব আলম রাজু, সাকিফ আহমেদ, মো: নাছির উদ্দিন ও আইবিপিসির এক্সিকিউটিভ অফিসার মো: ফয়সাল খান এবং চ্ট্টগ্রাম বিভাগের আইএসপিএবির সকল সদস্য ও অন্যান্য তথ্যপ্রযুক্তিবিদরা।